Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেপ্তার 

বধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেপ্তার 
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: এক বধূকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে বধূর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সাবির শেখ। সম্পর্কের টানাপোড়েন থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। রবিবার রাতে মগরাহাট থেকে ধরা হয় সাবিরকে। সোমবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তে পুলিস জানতে পেরেছে, ওই বধূর সঙ্গে সাবিরের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শেষ দিকে দু’জনের মধ্যে ঝামেলা লাগে। শনিবার রাতে সাবির ওই বধূকে নিয়ে আসেন জয়নগরে। জাঙ্গালিয়া এলাকার একটি ফাঁকা মাঠে তাঁকে ধর্ষণ করে ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই জ্ঞান হারান মহিলা। তাঁর মৃত্যু হয়েছে ভেবে সেখান থেকে চলে যান সাবির। পরদিন, অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্যাতিতাকে দেখতে পেয়ে পুলিসে খবর দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ