সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে পুলিস ওইদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অর্ণব চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি হুগলির চুঁচুড়া থানার ব্যান্ডেল এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন। তাই স্বামীর কর্মসূত্রে তিনি দুই সন্তানকে নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোয়ার্টারে থাকেন। মঙ্গলবার রাতে তাঁর স্বামী মদ খেয়ে এসে তাঁকে এবং দুই সন্তানকে মারধর করে। তাই সাঁওতালডিহি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি।



