সংবাদদাতা, রায়গঞ্জ: বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও দেওরকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃতরা হল বৈদ্যনাথ বর্মন ও বাপ্পা বর্মন। বাড়ি রায়গঞ্জের খোকসা এলাকায়। বৈদ্যনাথের স্ত্রী রীতা বর্মন একমাস আগে রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন অভিযুক্তদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করে এদিন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিস।



