Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূ নির্যাতনে গ্রেপ্তার স্বামী

বধূ নির্যাতনে গ্রেপ্তার স্বামী
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বধূ নির্যাতনের অভিযোগে দুই মাস ফেরার থাকার পর বাড়ি ফিরতেই বুধবার অভিযুক্ত স্বামীকে পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আমির সোয়েল শাহ। বাড়ি নিউ হাসিমারায়। দুই মাস আগে ধৃতের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তাঁর স্ত্রী। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিস। এদিন সকালে বাড়ি ফিরতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। হাসিমারা আউটপোস্টের ওসি বিশ্বজিৎ দে বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ