Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ

হাসনাবাদ ব্লকের টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে হাসনাবাদে বাজার সংলগ্ন এলাকায় নদীবাঁধে ধস নেমেছিল। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি দোকান ও বাড়ি। স্থানীয়দের দাবি ছিল কংক্রিটের বাঁধ নির্মাণ। কিন্তু দেখা যায়, কোনওরকমে বাঁধ মেরামত করে দেওয়া হচ্ছে

বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: হাসনাবাদ ব্লকের টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে হাসনাবাদে বাজার সংলগ্ন এলাকায় নদীবাঁধে ধস নেমেছিল। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি দোকান ও বাড়ি। স্থানীয়দের দাবি ছিল কংক্রিটের বাঁধ নির্মাণ। কিন্তু দেখা যায়, কোনওরকমে বাঁধ মেরামত করে দেওয়া হচ্ছে। নিম্নমানের কাজ মানতে নারাজ এলাকার বাসিন্দারা। তাই বুধবার কংক্রিটের বাঁধ নির্মাণ ও জেটিঘাট সরানোর দাবিতে প্রথমে বিক্ষোভ চলে পরে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, ৩০ বছরের বেশি সময় ধরে জোড়াতাপ্পি দিয়ে বাঁধ মেরামত করা হচ্ছে । এছাড়া একটি জেটিঘাট তৈরি হয়েছে সেই কারণে এই নদীবাঁধে ধস নেমেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে সেচদপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। সেচদপ্তরের আধিকারিকরা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। স্থানীয় বাসিন্দা সুদীপ্ত ঘোষ বলেন, ‘বারে বারে প্রশাসনের কাছে অনুরোধ করেছি কংক্রিটের বাঁধের জন্য। কিন্তু প্রশাসন আমাদের কথা শুনছে না’। বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডঃ  সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিষয়টা শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে দাবি পূরণ করার চেষ্টা করব।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ