Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার লিজ হোল্ডার, জিজ্ঞাসাবাদ আরও ২ জনকে

গভীর রাতে বড়ো সাফল্য পুলিশের। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করে তদন্তকারী দল

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার লিজ হোল্ডার, জিজ্ঞাসাবাদ আরও ২ জনকে
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে বড়ো সাফল্য পুলিশের। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। গতকাল গভীর রাতে তাঁকে এল্টালি মেন মার্কেট থেকে আটক করা হয়। কিন্তু হোটেলের মালিক বীরেশ্বরের কোনো খোঁজ মেলেনি এখনও পর্যন্ত । পাশাপাশি এই ঘটনায় আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে যাপোন  হোটেলের ম্যানেজার এবং এক কর্মী। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই রয়েছে এই হোটেলটি। এই হোটেলের মালিকও বীরেশ্বর এমনটাই সূত্রে খবর।

Advertisement

মঙ্গলবার রাত প্রায় ২টো ১৫ নাগাদ ১৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের বিল্ডিংয়ের তিনতলায় ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে এসি বা রেফ্রিজারেটরের কম্প্রেশার বিস্ফোরণ থেকে আগুন লাগার সম্ভাবনা হতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেল সংলগ্ন এলাকায়। এই ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক শিশু সহ নয়জনের। মৃতদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। আগুন লাগার সময় বিল্ডিংয়ে একাধিক হোটেল ও গেস্ট হাউস চলছিল। অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথেষ্ট বন্দোবস্ত ছিল না বিল্ডিংয়ে। পাশাপাশি বেরোনোর পথও ছিল মাত্র একটি। সেই জেরে আতঙ্কে কেউ জানালা ভাঙেন, কেউ ছাদে ছুটে যান, আবার কেউ বাথরুমে আশ্রয় নেন। ঘটনার পর গোটা বিল্ডিং সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। আগুন লাগার কারণ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ