Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত মেডিকেল কলেজের ছাত্রী হস্টেলে আগুন

তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর বিভিন্ন হস্টেল ও আবাসিক ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

বারাসত মেডিকেল কলেজের ছাত্রী হস্টেলে আগুন
  • ২০ আগস্ট, ২০২৬ ১২:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতসকালে বারাসত মেডিকেল কলেজের ছাত্রী হস্টেলে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ তিনতলা হস্টেলের দোতলার একটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন ধোঁয়ার কারণে প্রথমে ঘরে ঢুকতে সমস্যা হলেও ঝুঁকি নিয়ে দমকলকর্মীরা আগুন নেভান। ওই সময় ঘরে কোনো ছাত্রী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরে থাকা দৈনন্দিন ব্যবহারের কিছু সামগ্রী পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করছে দমকল। 

Advertisement

দমকলের বারাসত স্টেশনের আধিকারিক শুভজিৎ লোধ জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মেডিকেল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, ‘ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’

তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর বিভিন্ন হস্টেল ও আবাসিক ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সেই আবহে বারাসত মেডিকেল কলেজের হস্টেলে আগুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ