Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাধা কাটিয়ে জল প্রকল্পের কাজ শুরু জামুড়িয়ায়

বাধা কাটিয়ে জল প্রকল্পের কাজ শুরু জামুড়িয়ায়
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: স্থানীয়দের বাধা কাটিয়ে জল প্রকল্পের পা‌ইপ বসানোর কাজ শুরু হল জামুড়িয়া থানার পাথরচুড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশনের জন্য দরবারডাঙায় অজয় নদ থেকে জল তুলে পাথরচুড় হয়ে জামুড়িয়া নিয়ে যাওয়ার জন্য দু’টি পাইপ লাইন বসছে। অন্য পাইপলাইনটি বসানো হচ্ছে জামুড়িয়ার বিজয়নগরে রানিগঞ্জ পুনর্বাসন প্রকল্পের তৈরি ফ্ল্যাটগুলিতে  জল দেওয়ার জন্য। এতেই আপত্তি জানাতে শুরু করেন বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, তৃতীয় পাইপ লাইনটি একটি বেসরকারি সংস্থায় নিয়ে যাওয়া হবে। তা নিয়ে প্রতিবাদ শুরু হয়। বারবার বাসিন্দারা কাজ বন্ধ হয়ে দেন। এদিনও কাজ করতে গেলে বাধা দেওয়া হয়। পরে বিশাল পুলিস বাহিনী, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং প্রশাসনের আধিকারিরা গিয়ে বাসিন্দাদের বোঝান। তাতে কিছু লোক বাধা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। পরে পিছু হটেন আন্দোলনকারীরা। জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ