Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূ খুনে গ্রেপ্তার স্বামী

বধূ খুনে গ্রেপ্তার স্বামী
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বধূকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম দুলাল শেখ। দুলালকে বুধবার গভীর রাতে চক বাহাদুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস। অভিযোগ, গত ৩ নভেম্বর জেলেখা খাতুনকে (২৫) গলায় ফাঁস দিয়ে খুন করে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এরপরই জেলেখার স্বামী এবং  তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়।  অভিযোগের ভিত্তিতে পুলিস দুলালকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে মালদহ জেলা আদালতে তুলে ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিস।  বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ