সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার সকালে তুফানগঞ্জ থানার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা কুঠিবাড়িতে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম গৌড়চন্দ্র দাস (৭৫)। তাঁর বাড়ি ওই এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠিয়ে শুরু হয়েছে তদন্ত। মৃতের ছেলে হারাধন দাস বলেন, ঋণের চাপে বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল বাবা। সম্ভবত তা থেকেই আত্মঘাতী হয়েছেন।



