সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার হরিরামপুর থানার গৌড়দিঘি এলাকায় জমি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম তালাময়ী হেমরম (৬২)। তাঁর বাড়ি বংশীহারি থানার সুদর্শননগর এলাকায়। এদিন সকালে জমিতে বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।



