Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধের দেহ উদ্ধার

বৃদ্ধের দেহ উদ্ধার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার নন্দবাড়ি এলাকায় সোমবার সকালে কাঁসাই নদী থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। মৃতের নাম নারায়ণচন্দ্র পাল(৬৫)। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেইসঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিস তদন্তে নেমেছে।
Advertisement
নারায়ণবাবুর ভাই তথা তৃণমূলের বুথ সভাপতি রাম পাল বলেন, দাদা পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে আমরা পুলিসের দ্বারস্থ হই। সেইসঙ্গে সমাজমাধ্যমেও প্রচার করি। তবু কোনও সাড়া পাওয়া যায়নি। এদিন সকালে স্থানীয়রা নদীতে একটি দেহ ভাসতে দেখে খবর দেন। আমরা গিয়ে দাদার দেহ শনাক্ত করি। দেহ ফুলে যাওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছিল। দাদার মৃত্যুর কারণ নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ