সংবাদদাতা, করণদিঘি: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। ঘটনাটি ডালখোলার সুভাষপল্লির। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম নীলরতন দাস(৭৩)। মৃতের ছেলে রঞ্জন দাস জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই শারীরিকও মানসিকভাবে অসুস্থ ছিল বাবা। রবিবার রাতে নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মারা যায়। সোমবার দেহ ময়নাতদন্ত জন্য রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে আসা হয়। ডালখোলা থানার পুলিস জানিয়েছে, এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন বলেন, মানসিক অসুস্থতার জন্য এই ঘটনা ঘটেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে।



