Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

বৃদ্ধাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একাকী বৃদ্ধাকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিস। মঙ্গলবার রেনিয়া থেকে ধৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ নস্কর। জানা গিয়েছে, সোমবার রাতে রেনিয়া বিদ্যাসাগর সরণিতে ওই বৃদ্ধার বাড়িতে আচমকা হামলা চালান অভিযুক্ত। তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রথমে তিনি দরজা ভাঙেন। এরপর বৃদ্ধাকে নিগ্রহ করেন বলে অভিযোগ।
Advertisement
এই নিয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তের মেয়ে। তার ভিত্তিতে পুলিস বিশ্বজিতকে গ্রেপ্তার করে। এদিকে, আক্রান্ত বৃদ্ধার পরিবারের দাবি, অভিযুক্ত যুবক জামিন পেয়ে গিয়েছে। ফলে ফের হামলা চালাতে পারে। এই নিয়ে যথেষ্ট আতঙ্কে আছেন তাঁরা। এলাকা সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। এর আগেও তাঁদের মধ্যে গোলমাল হয়েছিল। তখনও থানা-পুলিস হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ