সংবাদদাতা, বাগডোগরা: চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বৃদ্ধকে। ঘটনাটি বাগডোগরার গোঁসাইপুরের। ঘটনাটি দিন কয়েক আগের হলেও মঙ্গলবার শিশুটি তার পরিবারকে জানায়। রাতে অভিযুক্তর বাড়িতে হামলা চালান ক্ষুব্ধ স্থানীয়রা। পাথরের আঘাতে নিকেশ ছেত্রী নামে এক এসআই জখম হন। বুধবার অভিযুক্ত অপূর্ব দেবনাথকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এবার তাকে জেরা করেই ঘটনার তদন্ত করছে বাগডোগরা থানার পুলিস। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ করে দোষীর কড়া শাস্তি চেয়েছে।



