Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃতদের পুলিস হেফাজত

বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃতদের পুলিস হেফাজত
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে ধৃত সদানন্দ মালিক ও অর্ঘ্য ধাড়াকে হেফাজতে নিল পুলিস। তাদের বাড়ি মেমারি থানার বেগুটে। ঘটনার দিন রাতে সদানন্দকে বেগুট থেকে গ্রেপ্তার করা হয়। অর্ঘ্যকে মেমারি থানার রসুলপুর রেলগেট এলাকা থেকে ধরা হয়। সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ওই বৃদ্ধা বাড়ি থেকে বাস ধরার জন্য বের হন। ভাইফোঁটা দেওয়ার জন্য তিনি বাপেরবাড়ি যাচ্ছিলেন। পথে দুই যুবক তাঁর রাস্তা আটকায়। জোর করে তাঁকে পুকুরের পাড়ে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। বৃদ্ধা তাতে বাধা দেন। ছাড়ানোর চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। বৃদ্ধার চিৎকার শুনে পুকুরের দুই পাহারাদার সেখানে পৌঁছে যান। তাঁরা চলে এলে বৃদ্ধাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। যাওয়ার আগে বৃদ্ধাকে তারা ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। অন্যথায় বৃদ্ধাকে মেরে ফেলা হবে বলে তারা শাসায়। পরে বৃদ্ধা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বৃদ্ধার পরনের পোশাক পুলিস বাজেয়াপ্ত করেছে। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে বৃদ্ধা এবং ঘটনার প্রত্যক্ষদর্শী পুকুরের দুই পাহারাদারের বয়ান নথিভুক্ত করিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ