Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধকে বাঁচালেন এক যুবক

বৃদ্ধকে বাঁচালেন এক যুবক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের বেলডাঙি গ্রামে ট্রেন দুর্ঘটনা থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধকে বাঁচালেন বলাই পোদ্দার নামে এক যুবক। ওই যুবকের বাড়ি গাজোলের হরিদাস গ্রামে। সকালে বেলডাঙি রেলগেট পড়ে যাওয়ার পরও রেল লাইনের দিকে ওই বৃদ্ধ এগিয়ে যান। তিনি কানে কম শোনেন। ট্রেন আসার আওয়াজ পেয়ে বলাই দৌঁড়ে গিয়ে বৃদ্ধের পথ আটকান। কিছুক্ষণ পরই ট্রেন চলে যায়। ওই যুবকের প্রশংসা করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ