Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধা মাকে মারধর দুই ছেলের

বৃদ্ধা মাকে মারধর দুই ছেলের
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: মায়ের জমি লিখে দিতে হবে ছেলেদের। তা না করলে প্রাণনাশের হুমকি দিয়েছে দুই ছেলে। বৃদ্ধা প্রতিবাদ করায় দুই ছেলে তাকে গাছের ডাল দিয়ে মারধর করে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের ভাঙারহাটের। বুধবার চোখে জল নিয়ে দুই ছেলের বিরুদ্ধে ৭০বছরের বৃদ্ধা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধা ডান হাতের দুটি স্থানে গুরুতর চোট পেয়েছেন। 
Advertisement
অভিযোগ উঠেছে, ফাল্গুনী রায় নামে ওই বৃদ্ধার ছেলে দেবেশ্বর রায় এবং বদন রায় মায়ের জমি নিজেদের নামে লিখিয়ে নিতে চায়। এদিন সকালে বৃদ্ধা মা জমিতে কাজ করতে গেলে প্রথমে দুই ছেলে তাঁকে বাধা দেয়। পরে মারধর করে। প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে থানায় এসে জখম বৃদ্ধা বলেন, ছেলেরা এমনভাবে মারধর করবে, ভাবতে পারিনি। আমি দুই ছেলেরই শাস্তি চাই। অভিযুক্ত বদন রায়কে ফোন করা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার স্ত্রীকে মারধর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ