Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধ বাবা মাকে নির্যাতনের অভিযোগ

বৃদ্ধ বাবা মাকে নির্যাতনের অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর থেকে বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার ছেলে ও বউমার। সোমবার বৃদ্ধ বাবা, মাকে বেধড়ক মারধর করে হাঁসুয়া দিয়ে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিল ছেলে ও বউমা। অসহায় ওই বৃদ্ধ দম্পতি বালুরঘাট থানার দ্বারস্থ হন। ছেলে ও বউমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরপুরের বাসিন্দা মৃণালকান্তি লাহা ও তাঁর স্ত্রী অনিতা লাহা। দুজনেই কেউ ভালো করে হাঁটাচলা করতে পারেন না। বছরখানেক আগে ঘর,বাড়ি সহ সমস্ত সম্পত্তি ছেলে বউমার নামে লিখে দেন বৃদ্ধ দম্পতি। অভিযোগ, তারপর থেকেই বৃদ্ধ দম্পতির উপর শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার।
Advertisement
বৃদ্ধ বলেন, সম্পত্তি লিখে দেওয়ার পর থেকেই আমাদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আজ গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে ও বউ। আমরা কোথায় যাব?  অভিযুক্ত ছেলে অভিযোগ অস্বীকার করেছে। 
সম্পর্কিত সংবাদ