সংবাদদাতা, মানকর: বুদবুদের একটি মদের দোকানে চুরির ঘটনা ঘটেছে সোমবার রাতে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখা যায় দোকানের পিছন দিকে থাকা এক্সজস্ট ফ্যানের জায়গা ভাঙা। অভিযোগ, চুরি হয়েছে মদ ও নগদ টাকা। বুদবুদ থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দোকানের মালিক পঙ্কজ চট্টোপাধ্যায় বলেন, এক্সজস্ট ফ্যানের দিকটি ভাঙা। দুষ্কৃতীরা চেষ্টা করেছিল তালা ভাঙার। তবে ভাঙতে পারেনি। এক্সজস্টের দিক ভেঙেই দোকানে ঢুকেছে। নগদ টাকা চুরি করেছে।



