Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুদবুদে মদের দোকানে চুরি

বুদবুদে মদের দোকানে চুরি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: বুদবুদের একটি মদের দোকানে চুরির ঘটনা ঘটেছে সোমবার রাতে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখা যায় দোকানের পিছন দিকে থাকা এক্সজস্ট ফ্যানের জায়গা ভাঙা। অভিযোগ, চুরি হয়েছে মদ ও নগদ টাকা। বুদবুদ থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দোকানের মালিক পঙ্কজ চট্টোপাধ্যায় বলেন, এক্সজস্ট ফ্যানের দিকটি ভাঙা। দুষ্কৃতীরা চেষ্টা করেছিল তালা ভাঙার। তবে ভাঙতে পারেনি। এক্সজস্টের দিক ভেঙেই দোকানে ঢুকেছে। নগদ টাকা চুরি করেছে। আনুমানিক পঞ্চাশ হাজার টাকা চুরি গিয়েছে বলেই মনে হচ্ছে। তবে মদ কতটা চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। দোকানে সিসিটিভি ছিল। তবে ক্যামেরা দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে। যদিও হার্ডডিক্সটি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দোকানে বছর আটেক আগেও চুরি হয়েছিল। বুদবুদ থানার সামনে অবস্থিত এই মদের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ