Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুদবুদে জমজমাট কৃষি ও স্বাস্থ্য মেলা

বুদবুদে জমজমাট কৃষি ও স্বাস্থ্য মেলা
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বুদবুদে জমজমাট কৃষি ও স্বাস্থ্য মেলাসংবাদদাতা, মানকর: বুদবুদে জমজমাট ৪২তম কৃষি ও স্বাস্থ্য মেলা। প্রতি বছরের মতো এবারও বুদবুদের মহাকালী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃষি ও স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে। কমিটির পক্ষে রূপম ভৌমিক জানান, মেলায় কসবা, মানা, বুদবুদ সহ বিভিন্ন এলাকা থেকে কৃষকদের উৎপাদিত ফসলের প্রদর্শনী করা হয়েছে। ফসলগুলিকে নিয়ে প্রদর্শনীর সঙ্গে প্রতিযোগিতাও চলছে। এছাড়া ধান কাটার মেশিন সহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ নিয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। ১১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। স্থানীয়রা জানান, এই মেলা দেখতে গলসি, পানাগড় থেকে বহু মানুষ প্রতিদিন আসেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ