সংবাদদাতা, মানকর: শুক্রবার রণডিহা ব্যারেজ সংলগ্ন দামোদরে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম দুর্গেশ খারবার(২০)। তার বাড়ি বুদবুদ থানা এলাকায়। চার বন্ধু মিলে শুক্রবার দামোদরে গিয়েছিল। তাদের মধ্যে দু’জন স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল। স্থানীয় কয়েকজন ছুটে এসে একজনকে বাঁচালেও দুর্গেশ জলে তলিয়ে যায়।



