সংবাদদাতা, মানকর: তালা বন্ধ বাড়িতে চুরির অভিযোগে বুদবুদ থানার পুলিস মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বাসুদেব সিংহ। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে বুদবুদের গার্লস স্কুল পাড়ায় এক ব্যক্তির বাড়িতে তালা ভেঙে চুরি হয়।



