সংবাদদাতা, মানকর: ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিস। ধৃতের নাম রাহুল হাজরা। শনিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় কয়েকদিন আগেই মানকরের বাসিন্দা সন্দীপ রায়কে পুলিস গ্রেপ্তার করেছিল।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুদবুদের এক মহিলার অ্যাকাউন্টে ঢুকছিল হ্যাক করা অ্যাকাউন্টের টাকা। ওই মহিলাকে লোন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। সেই মতো ব্যাঙ্কের সমস্ত নথি তিনি অভিযুক্তদের দেন। কয়েকদিন পরেই তিনি দেখেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে। এরপরই তিনি টাকা তোলার প্রক্রিয়ার বিষয়ে জানতে চান। খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, লোন বাবদ নয়, অন্য অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেই টাকা পরে উধাও হয়ে যায়। পরবর্তীতে আরও দু’বার যথাক্রমে ৩৩ হাজার ও ১৯ হাজার টাকা ট্রান্সফার করা হয়। সেই টাকা পরে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। বারবার এই ঘটনা হওয়ায় মহিলার সন্দেহ হয়। তিনি বুদবুদ থানার দ্বারস্থ হন।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে প্রথমে মানকর কলোনির বাসিন্দা সন্দীপ রায়কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে চক্রের মূল মাথা বর্ধমানের আমবাগানের বাসিন্দা রাহুল হাজরার নাম। এরপর পুলিস অভিযুক্তকে শনিবার ভোরে বর্ধমান থেকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না পুলিস খতিয়ে দেখছে।