Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদায় শীত, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ, আর কী জানাল আবহাওয়া দপ্তর?

বিদায় শীত, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ, আর কী জানাল আবহাওয়া দপ্তর?
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এবার পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল, সোমবার থেকে আকাশ মেঘলা বা আংশিক মেঘলা হতে শুরু করবে। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি।   
Advertisement
আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। আজ, রবিবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ