লন্ডন: লিগ কাপের শুরুতেই অঘটন। বুধবার শেষ ষোলোর লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে পেপ গুয়ার্দিওলা ব্রিগেড বশ মানল ১-২ ব্যবধানে। ম্যাচে টটেনহ্যামের হয়ে স্কোরশিটে নাম তোলেন টিমো ওয়ার্নার ও পাপে মাতার সার। সিটির হয়ে ব্যবধান কমান ম্যাথুস নুনেজ। দিনের অপর ম্যাচে নিউকাসেলের কাছে ০-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল চেলসি। ম্যাচে বিজয়ী দলের জয়ে স্কোরশিটে নাম তোলেন আলেকজান্ডার ইসাক। অপর গোলটি অ্যালেক্স দিসাসির আত্মঘাতী।
Advertisement
এদিকে, কোচ ছাঁটাইয়ের পরের ম্যাচেই বড় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বুধবার লিগ কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটিকে ৫-২ গোলে উড়িয়ে দিল রেড ডেভিলস। ম্যাচে জোড়া গোল যথাক্রমে কাসেমিরো ও ব্রুনো ফার্নান্ডেজের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আলেজান্দ্রো গারনাচো। অপর ম্যাচে প্রেস্টনের বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয় তুলে নিল আর্সেনাল। জয়ের জন্য বেশ ঘাম ঝরাতে হল লিভারপুলকে। অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনকে ৩-২ গোলে হারাল আর্নে স্লট ব্রিগেড। ম্যাচে জোড়া গোলে নায়ক কডি গাকপো। এছাড়া ‘দ্য রেডস’ ব্রিগেডের হয়ে জাল কাঁপান লুইস ডিয়াজ।



