Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই  ফিরল জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই  ফিরল জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু তাঁর এজলাসেই ফের সেই মামলা ফেরত পাঠালেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বসু। কিন্তু পাল্টা বিচারপতি বসুর এই মামলা শোনার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলে রাজ্য। তারপরই এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। যদিও মঙ্গলবার প্রধান বিচারপতি তাঁর এজলাসেই মামলাটি আবার ফেরত পাঠিয়েছেন। শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
Advertisement
উল্লেখ্য, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্যসহ সাত প্রভাবশালীর নাম জড়ায়। তাঁদের ৪১/এ ধারায় নোটিস দিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বসু। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার রয়েছে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের। তারপরই তিনি মামলা থেকে অব্যাহতি নেন। পাশাপাশি ওইদিনই বক্সা সংরক্ষিত ব্র্যাঘ্র প্রকল্প এলাকায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা থেকেও সরে গিয়েছিলেন বিচারপতি বসু।
Advertisement
সম্পর্কিত সংবাদ