Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাচামারিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস

পুরাতন মালদহ শহরের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাচামারিতে স্থানীয় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০০ পড়ুয়া অংশ নেয়। তাদের একাধিক বিষয়ে বিশিষ্ট শিক্ষক দিয়ে বেশ কিছু সাজেশন সহ সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার বার্তা দেওয়া হয়।

বাচামারিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাচামারিতে স্থানীয় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০০ পড়ুয়া অংশ নেয়। তাদের একাধিক বিষয়ে বিশিষ্ট শিক্ষক দিয়ে বেশ কিছু সাজেশন সহ সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় কাউন্সিলার শ্যাম মণ্ডল সহ অন্যরা। কাউন্সিলার বলেন, মাধ্যমিকের› শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাস হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ