নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বড়দিন, শেষ রবিবারের রেকর্ড ছাপিয়ে গেল নতুন বছরের প্রথম দিনে। বুধবার নিউ ইয়ারে রেকর্ড ভিড় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। একদিনে ৮৯০০ জন দর্শক এদিন সাফারি পার্কে আসেন। একদিনে ১২লক্ষ ৮১ হাজার ৩৯০ টাকা আয় হয়েছে বেঙ্গল সাফারির। মনে করা হচ্ছে, বছরের প্রথম দিন দর্শকদের ভিড় ও আয়ে রেকর্ড করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
Advertisement
এদিন বেঙ্গল সাফারির বিভিন্ন রাইডে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ সাফারি পার্কে আসেন। বাসে চেপে কম্বো সাফারি, গ্র্যান্ড সাফারি করেন পর্যটকরা। বাঘ, হরিণ থেকে শুরু করে পার্কের একাধিক জীবজন্তু দেখতে ভিড় জমান মানুষ। বেঙ্গল সাফারির ডিরেক্টর বিজয় কুমার বলেন, এদিন আমাদের পার্কে ৮৯০০ জন দর্শক এসেছিলেন। প্রায় ১৩ লক্ষ টাকা আয় হয়েছে।



