Bartaman Logo
১০ জুন, ২০২৬

বছরে দু’বার পরীক্ষায় বসার সুযোগ!

বছরে দু’বার পরীক্ষায় বসার সুযোগ!
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দশমের পরীক্ষার নয়া নিয়ম সংক্রান্ত খসড়া প্রস্তাবে অনুমোদন দিল সিবিএসই। ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে নতুন ব্যবস্থা। জানা গিয়েছে, বছরে দু’বার করে পরীক্ষা হবে। আগামী বছর প্রথমটি ফেব্রুয়ারিতে ও দ্বিতীয়টি মে মাসে। একজন পরীক্ষার্থী দু’বারই পরীক্ষায় বসার সুযোগ পাবে। শুধু তাই নয়, কোনও পড়ুয়া দ্বিতীয়বার পরীক্ষায় বসলেও নির্দিষ্ট কোনও বিষয়ে পরীক্ষা নাও দিতে পারে। সেক্ষেত্রে তার প্রথম পরীক্ষার 
Advertisement
নম্বরই ধার্য হবে। মঙ্গলবার নয়া খসড়ায় অনুমোদন দিয়েছে সিবিএসই। আগামী ৯ মার্চ পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহল এব্যাপারে পরামর্শ দিতে পারবেন। তার উপর ভিত্তি করে চূড়ান্ত নীতি তৈরি করবে কর্তৃপক্ষ। 
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছর প্রথম দফার পরীক্ষা হবে ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফা শুরু হবে ৫ মে। চলবে ২০ মে পর্যন্ত। বর্তমান সিলেবাস অনুযায়ীই প্রশ্ন হবে। দু’টি পরীক্ষাতে সেন্টার একই হবে। তবে নয়া ব্যবস্থায় ফি বাড়তে চলছে বলে খবর। জানা গিয়েছে, ফর্ম ফিলাপের সময়ই দু’টি পরীক্ষার ফি একসঙ্গে নিয়ে নেওয়া হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ