Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ছে দুর্ঘটনা, রাস্তায় পথবাতির দাবিতে বারাবনিতে বিজেপির অবরোধ  

বাড়ছে দুর্ঘটনা, রাস্তায় পথবাতির দাবিতে বারাবনিতে বিজেপির অবরোধ
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: একের পর এক পথ দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। এই অভিযোগ শনিবার বারাবনির নুনি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। আসানসোলের জুবলি মোড় থেকে বারাবনির রুনাকুড়া ঘাট পর্যন্ত রাস্তাটি গিয়েছে। বারাবনি ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পূর্তদপ্তর কিছুদিন আগেই ঝাঁ চকচকে করেছে। দ্রুত গতিতে গাড়ি ছোটে। বিজেপির অভিযোগ, রাস্তার কোথাও আলো নেই। পুলিসের যান চলাচলের উপর নিয়ন্ত্রণ নেই। তাই একের পর এক দুর্ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ