Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিচ্ছেদ চাইলেন স্ত্রী! বিড়ম্বনায় সিরিয়ার গদিচ্যুত প্রেসিডেন্ট আসাদ

দামাস্কাসের ‘আগুন’ এবার সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘরে? ক্ষমতার পর স্ত্রীকেও হারাতে চলেছেন তিনি। বিবাহবিচ্ছেদ চেয়ে রাশিয়ার আদালতের দ্বারস্থ তাঁর স্ত্রী আসমা আল আসাদ। এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বিচ্ছেদ চাইলেন স্ত্রী! বিড়ম্বনায় সিরিয়ার গদিচ্যুত প্রেসিডেন্ট আসাদ
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো: দামাস্কাসের ‘আগুন’ এবার সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘরে? ক্ষমতার পর স্ত্রীকেও হারাতে চলেছেন তিনি। বিবাহবিচ্ছেদ চেয়ে রাশিয়ার আদালতের দ্বারস্থ তাঁর স্ত্রী আসমা আল আসাদ। এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।  
Advertisement
সিরিয়া এখন বিদ্রোহীদের দখলে। চলতি মাসে বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর সপরিবারে দেশ ছেড়ে মস্কোয় আশ্রয় নেন আসাদ। কিন্তু সেখানকার জীবনযাপনে তিতিবিরক্ত তাঁর স্ত্রী। ‘জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছরের আসমা রুশ আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। সেইসঙ্গে মস্কো ছাড়ারও আবেদন জানিয়েছেন। তাঁর আবেদন খতিয়ে দেখছে আদালত। 
১৯৭৫ সালে লন্ডনে জন্ম আসমার। তাঁর বাবা-মা অবশ্য সিরিয়ার বাসিন্দা। সেইসূত্রে ব্রিটেন-সিরিয়া দুই দেশের নাগরিকত্ব রয়েছেন আসাদের স্ত্রীর। লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি ভাষা নিয়ে পড়াশুনা করেছেন তিনি। ২০০০ সালে আসাদকে বিয়ে করেন আসমা। এরপর লন্ডন থেকে পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন। টানা ২৪ বছর শাসন ক্ষমতায় থাকার পর পতন ঘটেছে আসাদের। দেশ ছেড়ে সপরিবারে রাশিয়ায় তিনি। এবার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে আরও একাকী হয়ে হয়ে পড়বেন সিরিয়ার বিতাড়িত ‘একনায়ক’ শাসক।
Advertisement
সম্পর্কিত সংবাদ