Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোহলির তোপে নড়ে বসল বোর্ড

বিরাট কোহলির সমালোচনার জের। সফরে পরিবারের উপস্থিতি নিয়ে অবস্থান বদলাতে চলেছে বোর্ড। এই ইস্যুতেই সদ্য সোচ্চার হয়েছেন বিরাট। বোর্ডের উদ্দেশে রীতিমতো তোপ দাগেন মহাতারকা।

কোহলির তোপে নড়ে বসল বোর্ড
  • ২০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: বিরাট কোহলির সমালোচনার জের। সফরে পরিবারের উপস্থিতি নিয়ে অবস্থান বদলাতে চলেছে বোর্ড। এই ইস্যুতেই সদ্য সোচ্চার হয়েছেন বিরাট। বোর্ডের উদ্দেশে রীতিমতো তোপ দাগেন মহাতারকা। ভিকে সাফ বলেন, বাইরের কারোর পক্ষে সফরে পরিবারের উপস্থিতি কত গুরুত্বপূর্ণ তা বোঝা কঠিন। মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হোটেলের ঘরে ফিরে কেউ যে একা একা বিষাদগ্রস্ত হয়ে কাটাতে চান না, সেটাও বলেন তিনি। ক্রিকেটারের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্যই স্বাভাবিক জীবনযাপন দরকার বলে সওয়াল তাঁর। খবরে প্রকাশ, বিরাটের তীব্র সমালোচনার পর এই ইস্যুতে নতুন করে ভাবনাচিন্তার কথা ভাবছে বোর্ড। উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে বর্ডার-গাভাসকর ট্রফি ১-৩ ফলে হেরে যাওয়ার পর সফরে পরিবারের উপস্থিতি নিয়ে কঠোর হয়েছিল বিসিসিআই। ঠিক করা হয় যে, দেড় মাসের বেশি দিনের সফরের ক্ষেত্রে দুই সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। সফরের মেয়াদ এর চেয়ে কম হলে পরিবারের সদস্যরা থাকবেন মোটে এক সপ্তাহ। এটাই মানতে পারেননি কোহলি। আভাস যা, এই ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে আসছে বোর্ড। ক্রিকেটাররা যদি লম্বা সময়ের জন্য সফরে পরিবারের উপস্থিতি চান, তবে তা জানাতে হবে বোর্ডের কাছে। আর তা মেনে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলেও বোর্ডসূত্রে খবর। ফলে, পরিবারের উপস্থিতি নিয়ে অনেকটাই নমনীয় হচ্ছে বিসিসিআই।

Advertisement

আর তা হওয়ার নেপথ্যে ক্রমাগত বাড়তে থাকা জনমতও। এই ইস্যুতে বিরাট পাশে পেয়েছেন কপিল দেবকেও। মঙ্গলবার রাজধানীতে ১৯৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমার মতামত হল যে হ্যাঁ, সফরে পরিবারের উপস্থিতি দরকার। পাশাপাশি, একটা দল হয়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ।’ নিজের খেলোয়াড় জীবনের প্রসঙ্গ টেনে কপিলের মন্তব্য, ‘আমাদের সময়ে নিজেরাই সিদ্ধান্ত নিতাম এই ব্যাপারে। সফরের প্রথমার্ধ যাতে শুধু ক্রিকেটেই মন থাকে সেই চেষ্টা থাকত। সফরের দ্বিতীয়ার্ধে পরিবার আসত। সবাই মিলেমিশে উপভোগ করতাম খেলা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ