Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েবাড়িতে মারধরের অভিযোগে ধৃত ৫

বিয়েবাড়িতে মারধরের অভিযোগে ধৃত ৫
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: বিয়ে বাড়িতে এসে দু’জনকে মারধরের অভিযোগে শুক্রবার বরপক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে বরাবাজার থানার পুলিস। তাদের বাড়ি বরাবাজারের বামুনডিহা গ্রামে। 
Advertisement
তাদের বিরুদ্ধে সোমবার বরাবাজার থানায় অভিযোগ জানান ঝাড়খণ্ডের বড়াম থানা এলাকার মুনু মাহাত। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
মুনুদেবী লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ছেলে ও তার বন্ধুকে নিয়ে তিনি বরাবাজার থানার রাঙ্গাগাড়া গ্রামে বিয়ে বাড়ি গিয়েছিলেন। 
সেখানে তাঁর খুড়তুতো ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বরপক্ষের কয়েকজন তাঁর ছেলে ও তার বন্ধুকে চড়, কিল, ঘুসি মারে। কোনও ধাতব জিনিস দিয়ে আঘাত করে। 
ওদের বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপরই তিনি থানায় অভিযোগ করেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ