প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের নীতি লঙ্ঘন করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। সেই অভিযোগেই এবার বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ৩ কোটি ৪৪ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এছাড়াও ওই প্রতিষ্ঠানের তিন ডিরেক্টরের প্রত্যেককে ১ কোটি ১৪ লক্ষ টাকা করে জরিমানা করেছে। এখানেই শেষ নয়, আইন ভাঙার ২০২১ সালের ১৫ অক্টোবরের পর থেকে এপর্যন্ত দিনপিছু ৫ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে সংস্থাটিকে। গুজরাত হিংসা নিয়ে তথ্যচিত্র প্রকাশের পরই মোদি সরকারের রোষের মুখে পড়েছে বিবিসি। সংস্থার দপ্তরে অভিযান চালায় ইডি। বিদেশি মুদ্রা বিনিময় আইনে (ফেমা) মামলার দায়ের হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তিন ডিরেক্টরের বিরুদ্ধে।



