Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাবরকে টপকে শীর্ষে শুভমান

বাবরকে টপকে শীর্ষে শুভমান
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন শুভমান গিল। দু’টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি একটি শতরানও হাঁকিয়েছিলেন তিনি। সেই সুবাদে আইসিসি’র ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাকিস্তানের বাবরকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন গিল। তাঁর সংগ্রহ ৭৯৬ পয়েন্ট। আরা ৭৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। তিনে রোহিত শর্মা ও ছ’য়ে আছেন বিরাট কোহলি। ন’নম্বরে উঠে এসেছেন শ্রেয়স আয়ার। বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানা। দ্বিতীয় স্থানে রশিদ খান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ