সংবাদদাতা, ময়নাগুড়ি: ছেলের হাতে প্রহৃত বাবা। সোমবার ছেলের শাস্তি চেয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রথেরহাটে। অভিযুক্ত ছেলে অভিযোগ অস্বীকার করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে খবর, জমির ধান তোলাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। ৮১ বছরের বৃদ্ধা পল্টন বাগচি তাঁর ছেলেকে জমি থেকে ধান তোলার পর উঠনে রাখতে বলেছিলেন। তাঁর ছেলে ও বাবা পাশাপাশি আলাদা বাড়িতে থাকে। পল্টনবাবুর দাবি, যেহেতু তাঁর বাড়িতে অনেক বড় জায়গা রয়েছে, এবং জমি তাঁর নামে রয়েছে তাই সেখানে ধান রাখতে বলেছিলেন। এছাড়াও সেই ধান সমান ভাগে ভাগ হওয়ার কথা। কিন্তু, ধান বাবার বাড়িতে নিয়ে যেতে বেঁকে বসে ছেলে। এই সময় অভিযুক্ত জগদীশ বাগচি তাঁকে মারধোর করে বলে অভিযোগ। বাবাকে গালে স্বজোরে চড় মারে। পরবর্তীতে এই বিষয় নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানালেও গেলেও কোনও সুরাহা হয়নি। সে কারণে তিনি থানায় অভিযোগ করেন।
তিনি বলেন, গত ২৬ তারিখের ঘটনা। ছেলে আমাকে মেরেছে। গালে প্রচন্ড যন্ত্রণা। জনপ্রতিনিধিকে জানিয়ে লাভ হয়নি। অভিযুক্ত জগদীশ বলেন, বাবা কেন আমার নামে মিথ্যে বলছেন, জানি না। চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন, আমাকে ফোনে শুধু একবার যেতে বলেছিলেন পল্টনবাবু। আমরা দেখছি বিষয়টি।