নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা বারোটা পেরতেই ভাষা শহিদ আবুল বরকতের গ্রামে উড়ল পতাকা, শুরু হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। পতাকা উত্তোলনের পর ব্যায়াম ও যোগাসন প্রদর্শন হয়। তারপর ভোর চারটে থেকে গ্রামবাসীরা মশাল মিছিল বের করেন। এরপর সকাল ন’টা নাগাদ ভাষা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা চলতে থাকে। এই অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। সোমবার রাতে যার সমাপ্তি। শুক্রবার বিকেল চারটে নাগাদ বাংলা ভাষা নিয়ে একটি আলোচনা সভা হয়। এছাড়াও দিনভর সালারের বাবলা গ্রামের ভাষা শহিদ আবুল বরকতের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে।
Advertisement
এদিন গোটা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হয় ভাষা দিবস। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন চক্রের প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয় এই দিনটি। বেলডাঙার আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে অভিনব অনুষ্ঠানের পাশাপাশি পড়ুয়ারা শপথ গ্রহণ করে বলে, মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা। বহরমপুর মহকুমায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্কুলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হয়। বহরমপুরের রবীন্দ্র সদনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়।
অন্যদিকে কান্দি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ভাষাদিবস পালন করা হয় কান্দি রামেন্দ্রসুন্দর অডিটোরিয়ামে। কান্দি রাজ কলেজে ভাষা শহিদ বেদি ও আবুল বরকতের মূর্তিতে মালা দেন বিশিষ্টরা। এদিন রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ, কান্দি রাজ কলেজ ও কান্দি পুরসভার পক্ষ থেকে বিনা মাইকে অনুষ্ঠান করা হয়। ভরতপুর বাস স্টপ সংলগ্ন এলাকায় রাজ্য আদিবাসী ও লোকশিল্পী সংগঠনের পক্ষ থেকে ভাষা দিবস উদযাপন করা হয়।
এদিকে, লালবাগ নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ এবং জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা দিবস পালিত হয়। ভাষা দিবস উপলক্ষ্যে এদিন সকালে লালবাগ কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা দিবসের উপর বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। লালবাগ মহকুমা শাসকের অফিসে সেমিনার হলে যথাযথ মর্যাদায় ভাষা দিবস পালিত হয়। ভাষা শহিদদের ছবিতে মাল্যদানের পাশাপাশি বিশ্বের দরবারে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লড়াইয়ের তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়।
এদিকে ডোমকল মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগ ও মহকুমা প্রশাসনের তরফে পালিত হল ভাষা দিবস। শুক্রবার ডোমকলের ভৈরব অতিথি নিবাসে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় ডোমকল গার্লস কলেজ, জঙ্গিপুর কলেজে ভাষা দিবস উৎযাপিত হয়। জঙ্গিপুর কলেজের আর্টস ডিপার্টমেন্ট চত্বরকে ফুল দিয়ে সাজানো হয়। কলেজের ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অধ্যাপক ও অধ্যাপিকারা বাংলা ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করে। অপরদিকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন শুরু হয় ১৯তম জঙ্গিপুর বইমেলা।