Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন মন্দিরে অন্নকূট মহোৎসব

বিভিন্ন মন্দিরে অন্নকূট মহোৎসব
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার মালদহের অন্যতম বুলবুলচণ্ডীর রাধা মদনমোহন জিউর মন্দির, গুপ্ত বৃন্দাবনের রামকেলি, পুরাতন মালদহের রাধাগোবিন্দ সহ বিভিন্ন মন্দিরে অন্নকূট মহোৎসব পালন করা হয়েছে। 
Advertisement
দুপুরে প্রভুর বিগ্রহের সামনে রাজভোগ নিবেদন করা হয়। অনেক মন্দিরে অন্ন, সব্জি, পায়েস, লুচি সহ একাধিক প্রসাদ একসঙ্গে সাজিয়ে গোবর্ধন পর্বত রূপে পুজো দেওয়া হয়। দূরদূরান্ত থেকে বহু ভক্ত উৎসবে অংশগ্রহণ করেন। তাঁদের সকলের জন্যই প্রসাদের ব্যবস্থা করা হয়। 
বুলবুলচণ্ডী মদনমোহন মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীগৌতম গোস্বামী বলেন, সুষ্ঠুভাবে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ