Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিবাদে জখম নয়

বিবাদে জখম নয়
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: কুলগাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে জখম ৯ জন। সোমবার ইটাহারের মির্জাতপুর গ্রামের ঘটনা।  কুলকাছের ডাল কাটাকে কেন্দ্র করে এদিন মেমেরুল শেখ ও হবিবুর রহমানের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে। হবিবুরের পরিবারের সদস্যরা গাছের ডাল কাটার প্রতিবাদ করায় সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে। এরপর এক পক্ষ অন্য পক্ষের উপরে লাঠি, রড নিয়ে চড়াও হয়। ঘটনায় দু’পক্ষের ৯ জন আহত হন। তাঁদের ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেশ কয়েকজনকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারে পুলিস। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ