Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েবাড়ি থেকে ফিরে বড়ঞায় আত্মঘাতী যুবক

বিয়েবাড়ি থেকে ফিরে বড়ঞায় আত্মঘাতী যুবক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: বিয়েবাড়ির ভোজ খেয়ে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মঙ্গলবার রাতে বড়ঞা থানার ফতেচাঁদপুরে ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম গৌতম ঘোষ(৩৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গ্রামে একটি বিয়েবাড়ি ছিল। সেখানে বাড়ির সকলের সঙ্গে ওই যুবকও খেতে গিয়েছিলেন। ভোজ খেয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মাঠের একটি গাছে চাষিরা ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরা মৃতের পরিবার ও পুলিসকে খবর দেন। মৃতের দাদা ভুবন মোহন ঘোষ বলেন, বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরলেও, পরে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজা হয়েছে। ওর মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানতে পারছি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ