Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিটনেস টেস্ট হল বাভুমার

পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে পারেননি। তবে ইডেনে পায়ের চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন তেম্বা বাভুমা।

ফিটনেস টেস্ট হল বাভুমার
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে পারেননি। তবে ইডেনে পায়ের চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন তেম্বা বাভুমা। বুধবার অনুশীলনের ফাঁকে ট্রেনার, ফিজিও ও কোচ শুকরি কনরাডের তত্ত্বাবধানে ফিটনেস টেস্ট হল তাঁর। শুক্রবার বাভুমাই টস করতে যাবেন। সম্ভবত ডিওয়াল্ড ব্রেভিসের জায়গায় প্রথম এগারোয় আসবেন তিনি। পাকিস্তানে দুই টেস্টে মাত্র ৪১ রান করেছিলেন ব্রেভিস।

Advertisement

প্রোটিয়া কোচ কনরাড বলেছেন, ‘তেম্বার খেলতে পারা আমাদের কাছে বিশাল বড় স্বস্তি। ওই আমাদের সেরা ব্যাটসম্যান। ওকে ছাড়াই পাকিস্তানে টেস্ট জিততে পারা সেজন্যই এত মধুর। গত দু’বছর ধরে দেখলে তেম্বা বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যেই পড়বে। ওর রেকর্ডই তা বলছে। তেম্বার নেতৃত্ব, শান্ত হাবভাব আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’ ইডেনের বাইশ গজ নিয়ে কনরাডের মন্তব্য, ‘এটা টিপিক্যাল ইডেনের পিচ। এমনই আশা করেছিলাম। সকালে পেসাররা সাহায্য পাবে এখানে। দুপুরের দিকে প্র্যাকটিস করার সময় লক্ষ্য করলাম, তখনও স্যুইং হচ্ছে। কন্ডিশনই এমন। আর বল ঘুরবেও। তবে পিচে কোনও জুজু নেই।’ সিরিজে রোহিত-বিরাটের না থাকা তাঁদের কাছে স্বস্তিদায়ক বলে জানিয়েছেন কনরাড। তিনি বলেন, ‘ওরা গ্রেট। তাই বিরাট-রোহিতের না খেলা আমাদের কাছে ইতিবাচক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ