Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাটারি চুরি, ধৃত ১

রাস্তায় দাঁড়িয়ে থাকা কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের ইলেকট্রিক ভেহিকল থেকে পরপর ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে।

ব্যাটারি চুরি, ধৃত ১
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় দাঁড়িয়ে থাকা কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের ইলেকট্রিক ভেহিকল থেকে পরপর ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় বাবলু নামে চক্রের মূল পান্ডাকে শনিবার সকালে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার হয়েছে একটি গাড়ি। এটি করে সারা কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় বাবলু ব্যাটারি চুরি করে বেড়াতেন। চুরির ব্যাটারি বড়বাজার এলাকায় বিক্রি করতেন। পুলিস সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, একটি ছোট গাড়ি থেকে দু’তিনজন নেমে স্ক্রু ড্রাইভার দিয়ে ব্যাটারিগুলি খুলে তা গাড়ির সামনে রাখছে। গাড়ির নম্বরের সূত্রে চিহ্নিত করে শনিবার সকালে বাবলুকে ধরা হয়। তাঁকে জেরা করে জানা যায়, এই গাড়ি নিয়ে তিনি কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায় যেতেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ব্যাটারি খুলে নিতেন। ৪ হাজার টাকায় বিক্রি করে দিতেন বড়বাজারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ