Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে ঘোষণা, ২৫ নভেম্বর বাটা মজদুর ইউনিয়নের নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাটা মজদুর ইউনিয়নের নির্বাচন হতে চলেছে।  আগামী ২৫ নভেম্বর  নির্বাচনের কথা ঘোষণা করেছেন ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি রমেশ যাদব।

অবশেষে ঘোষণা, ২৫ নভেম্বর বাটা মজদুর ইউনিয়নের নির্বাচন
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাটা মজদুর ইউনিয়নের নির্বাচন হতে চলেছে।  আগামী ২৫ নভেম্বর  নির্বাচনের কথা ঘোষণা করেছেন ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি রমেশ যাদব। শুক্রবার ৩১ অক্টোবর মহেশতলায় বাটা কারখানার গেটে সভা ডেকে এই ঘোষণা করেছেন তিনি। রমেশবাবু বলেন, গত জানুয়ারি মাসে কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কার্যকরী কমিটির ১৭ জন সদস্যের মধ্যে চারজন পদত্যাগ করেছেন। স্বেচ্ছাবসর নিয়েছেন আরও চারজন। বাকিদের মধ্যে কয়েকজন খুব শীঘ্রই অবসর গ্রহণ করবেন।

Advertisement

রমেশ বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণে গা-ছাড়া মনোভাব দেখানোর কারণেই এতদিন নির্বাচন করা যায়নি। দক্ষ শ্রমিকদের একাংশ অবসর নিলেও সেই স্থানে নতুন লোক নেয়নি কর্তৃপক্ষ। কম শ্রমিক দিয়ে বেশি কাজ করানো হচ্ছে। এই পরিস্থিতিতে কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য এবং শ্রমিকরা বার বার নির্বাচন করার দাবি জানাচ্ছিলেন। কিন্তু ভোট করানোর অধিকার সভাপতির হাতে নেই। সেই দায়িত্ব সম্পাদকের। তাই সম্পাদক পীযূষ দাসকে নির্বাচন করার কথা বললে তিনি বিষয়টি আমার উপর ছেড়ে দেন। এরপর কার্যকরী কমিটি ও শ্রমিকদের অধিকাংশ লিখিতভাবে নির্বাচনের দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছে। তার ভিত্তিতেই নির্বাচনের দিন ঘোষণা করেছি। এবার বাটা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জায়গায় চিঠি দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ