Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট: বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, আর্জি তৃণমূল কংগ্রেসের

বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। বসিরহাটের সংখ্যালঘুদের এমন অনুরোধ করল তৃণমূল নেতৃত্ব।

বসিরহাট: বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, আর্জি তৃণমূল কংগ্রেসের
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। বসিরহাটের সংখ্যালঘুদের এমন অনুরোধ করল তৃণমূল নেতৃত্ব। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল হচ্ছে। তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও ঘটছে। এই অবস্থায় টাকি মঞ্চে রবিবার বিকেলে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বানে জানিয়ে আলোচনাসভা হয়। সেখানে সংখ্যালঘু সম্প্রদায় সহ সবস্তরের মানুষের কাছে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে নয়া ওয়াকফ আইন লাগু করতে দেবেন না। আসলে বিজেপি চাইছে রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে। বাংলাকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যেতে। তবে আপনারা ভরসা রাখুন আমাদের উপরে। আমরা আপনাদের পাশে রয়েছি। এদিনের কর্মসূচিতে ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম দিলু প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ