Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অনুমানের  ভিত্তিতে

প্রকাশিত হল লেখক অর্কজ্যোতি মিত্রর দশম বই— ‘অনুমানের ভিত্তিতে’। এখানে দেখা মিলবে এক পেশাগতভাবে সফল নারীর, নিজের বাড়ি তৈরি করা যার স্বপ্ন। এক কেরিয়ার সচেতন ভরতনাট্যম শিল্পীর কথা রয়েছে।

অনুমানের  ভিত্তিতে
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

প্রকাশিত হল লেখক অর্কজ্যোতি মিত্রর দশম বই— ‘অনুমানের ভিত্তিতে’। এখানে দেখা মিলবে এক পেশাগতভাবে সফল নারীর, নিজের বাড়ি তৈরি করা যার স্বপ্ন। এক কেরিয়ার সচেতন ভরতনাট্যম শিল্পীর কথা রয়েছে। যার গতিশীল জীবনে হঠাৎ মাতৃত্বের পদধ্বনি এক নতুন মোড় নিয়ে আসে। আর এক বৃদ্ধা ফুড ভ্লগার। যিনি নাতিকে নিয়ে চালান ‘ঠাম্মু নাতির হেঁশেল’। আলাদা আলাদা মনে হলেও, এই তিন নারীর জীবন আসলে এক অদৃশ্য সুতোয় গাঁথা আশ্চর্য উপাখ্যান। বড়োপর্দায় এই গল্পই পরিচালনা করছেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষা তো সকলেরই রয়েছে। কিন্তু এই ‘স্বনির্ভরতা’ আদতে কী? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে অন্য কোনো মানে? এই ছবিতে সেই উত্তরই খুঁজবেন অভিজ্ঞান। স্কাইল্যান্ড এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায়, বিবেক ঢোলারিয়ার পরিবেশনায় নির্মিত হতে চলেছে নতুন চলচ্চিত্র ‘অনুমানের ভিত্তিতে’। পরিচালক বলেন, ‘বাস্তবে মানুষ যেখানে স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, সেখানে এই চলচ্চিত্রের চরিত্রগুলো সমাজের বুকে সেই স্বনির্ভরতার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে।’ লিলি চক্রবর্তী, অলকানন্দা রায়, শ্রীলেখা মিত্র, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, দিব্যাশা দাস, দেবদত্ত ঘোষ প্রমুখের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। আজ শুক্রবার থেকে শুরু শ্যুটিং। দর্শক ছবির গল্প পছন্দ করবেন, আশাবাদী নির্মাতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ