Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় উৎসব হবে বারুণী মেলা, ঠাকুরবাড়ির উন্নয়নে নয়া পদক্ষেপ, খুশি মতুয়ারা

সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেটে মতুয়া সম্প্রদায়ের জন্যও থাকল উল্লেখযোগ্য ঘোষণা। বাজেটে মতুয়াদের পীঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়ির প্রসার ও উন্নয়নে পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

জাতীয় উৎসব হবে বারুণী মেলা,  ঠাকুরবাড়ির উন্নয়নে নয়া পদক্ষেপ, খুশি মতুয়ারা
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেটে মতুয়া সম্প্রদায়ের জন্যও থাকল উল্লেখযোগ্য ঘোষণা। বাজেটে মতুয়াদের পীঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়ির প্রসার ও উন্নয়নে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িসহ ঐতিহ্যবাহী স্থানগুলির গৌরব পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা করতে হেরিটেজ কমিশন পুনর্গঠনের ঘোষণা করা হয়। পাশাপাশি মতুয়াদের সবচেয়ে বড় উৎসব বারুণী মেলাকে জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করা হবে বলেও এদিন বাজেটে বলা করা হয়েছে।

Advertisement

এদিন বাজেট ঘোষণার পর থেকেই ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন। তাঁদের মধ্যে  খুশির হাওয়া। এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের (মমতা ঠাকুর গোষ্ঠী) সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘আমরা বিগত সরকারের কাছে বহুবার বারুণী মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি জানিয়ে এসেছি। আগের সরকার আমাদের কথায় কান দেয়নি। বিজেপি সরকার আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।’  সনাতন বিশ্বাস নামে এক মতুয়াভক্ত বলেন, ‘বারুণী মেলা আমাদের প্রাণের মেলা। সারা দেশ এবং দেশের বাইরে থেকে বহু ভক্ত আসেন। বিশ্ব মানচিত্রে এই মেলা ছড়িয়ে পড়েছে। বাজেটে এই মেলাকে জাতীয় মেলা ঘোষণার কথা বলা হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই।  বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরও। তিনি বলেন, ‘এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে এসআইআরে যেসব মতুয়ার নাম কাটা গিয়েছে, তাঁদের নাম ভোটার তালিকায় থাকলে মতুয়ারা আরও খুশি হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ