Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারী বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সমাধান না হলেই কাউন্সিলারদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপির

বারুইপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেই জমা জলের সমস্যা ফি বছর। ভারী বৃষ্টি হলেই জল জমে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় রাস্তায়। এমনকি শুধু রাস্তা নয় সেই জল বাড়িতেও ঢোকে।

ভারী বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সমাধান না হলেই কাউন্সিলারদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপির
  • ২৮ জুলাই, ২০২৬ ১৪:১৯
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেই জমা জলের সমস্যা ফি বছর। ভারী বৃষ্টি হলেই জল জমে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় রাস্তায়। এমনকি শুধু রাস্তা নয় সেই জল বাড়িতেও ঢোকে। পুর এলাকায় এই বেহাল জলনিকাশি নিয়ে এবার সরব হল বারুইপুরের বিজেপির নেতৃত্ব। 

Advertisement

মঙ্গলবার বারুইপুর পুরসভার গেটের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা। বারুইপুর পশ্চিম নগর মন্ডল এর মহিলা মোর্চার নেতৃত্বে এই বিক্ষোভ ঘেরাও কর্মসূচী হয়। হাজির ছিল প্রচুর মহিলা কর্মী।বারুইপুর পশ্চিম ১ নম্বর মন্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, জলনিকাশি সমস্যার বিষয়ে এর আগেও দু'বার পুরসভাকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দ্রুত সমস্যার সমাধান না হলে যেসব ওয়ার্ডে জল জমছে, সেসব এলাকার কাউন্সিলরদের বাড়ির সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

জলনিকাশি সমস্যার পাশাপাশি পুরসভার পানীয় জলের মান নিয়েও সরব হন বিজেপি নেতৃত্ব। বিক্ষোভস্থলে একটি বোতলে নোংরা জল দেখিয়ে তাঁদের দাবি, বহু এলাকায় এখনও দূষিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন না হলে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানকে সেই জলই পান করতে দেওয়া হবে বলে প্রতীকী প্রতিবাদের হুঁশিয়ারি দেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ