Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘাগামী ভলভো বাসে ভালো আয় এনবিএসটিসির

দু’একটি রুটে আয়-ব্যয় সমান থাকলেও সদ্য চালু হওয়া দীঘা-রায়গঞ্জ এসি বাস পরিষেবায় লাভের মুখ দেখছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ইতিমধ্যে নতুন এই রুটে তিন হাজার যাত্রী যাতায়াত করেছেন।

দীঘাগামী ভলভো বাসে ভালো আয় এনবিএসটিসির
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দু’একটি রুটে আয়-ব্যয় সমান থাকলেও সদ্য চালু হওয়া দীঘা-রায়গঞ্জ এসি বাস পরিষেবায় লাভের মুখ দেখছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ইতিমধ্যে নতুন এই রুটে তিন হাজার যাত্রী যাতায়াত করেছেন। 

Advertisement

নিগমের আশা, দিন যত গড়াবে, রুটটির বিলাসবহুল এসি বাসে যাত্রীর চাপ বাড়বে। এরজন্য জেলার প্রান্তিক এলাকায় প্রচার চালাচ্ছে নিগম। আপাতত রায়গঞ্জের বিন্দোল, ভাটোল, শিলিগুড়ি মোড়, সুপার মার্কেট, ইটাহার বাসস্ট্যান্ড, করণদিঘি, কালিয়াগঞ্জে পোস্টার টাঙানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর গত ৩০ মে এনবিএসটিসির রায়গঞ্জ-দীঘা বিলাসবহুল এসি বাসের পথচলা শুরু হয়। প্রতি সপ্তাহে সোম ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে দীঘা যায় একটি বিলাসবহুল এসি বাস। আবার দীঘা থেকে মঙ্গল ও শনিবার দুপুর তিনটে নাগাদ সেটি কলকাতা হয়ে রায়গঞ্জের উদ্দেশে আসে। তারপর থেকেই যাত্রীর চাপ রয়েছে ওই বাসে। রায়গঞ্জ ডিপোকর্তাদের বক্তব্য, আপ-ডাউনে সর্বমোট ১ হাজার ২০২ কিমি ব্যাপী এই রুটের প্রতি কিমিতে সংস্থার ৪৯ টাকা ব্যয় হচ্ছে। সে জায়গায় প্রতি কিমিতে আয় হচ্ছে ৫৫ টাকা। এনবিএসটিসি’র ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, রায়গঞ্জ ডিপোর জন্য রায়গঞ্জ-দীঘা রুটের বাসটি প্রথম দিন থেকেই যথেষ্ট জনপ্রিয়। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার জন্য মানুষ ওই বাসে সওয়ার হচ্ছেন। টিকিট কাটছেন। রথযাত্রা উপলক্ষ্যেও বাসে যাত্রীর চাপ আছে। চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে তিন হাজার যাত্রী যাতায়াত করেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ